রমজানে ১৫ দিন ঢাবিতে ইফতার বিতরণ করবে ছাত্রশিবির
ঢাবি প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা টানা ১৫ দিনের ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাস এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করা হবে।
ছাত্রশিবির নেতারা জানান, রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থী ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলতে চান তারা। সংগঠনটির ঢাবি শাখার নেতারা আরও জানান, স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নির্ধারিত স্থান ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন ইফতার বিতরণ করা হবে।
এতে আগ্রহী শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে পারবেন। পাশাপাশি অন্যান্য সামাজিক ও ছাত্র সংগঠনকেও মানবিক এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখলেও ক্যাম্পাসে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।
আরও পড়ুনউল্লেখ্য, গতবছর রমজান মাসে বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বেচ্ছাসেবী দলের ন্যায় ছাত্রশিবির ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছিল।
মন্তব্য করুন









