ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৮ বিকাল

নড়াইলে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বাঁকা গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় ইব্রাহীম শেখ (৭৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)  সকালে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম শেখ দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ঈদগাহসংলগ্ন একটি গাছের ডালে গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইসরায়েলে ‘ফিলিস্তিনপন্থি’ মার্কিন সাংবাদিক কার্লসন আটক

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী

সানি দেওলের ‘গাবরু’র মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা