ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪০ দুপুর

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ।

মফস্বল ডেস্ক : বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপি’র এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার এবং পেশায় গরু ব্যবসায়ী। বাজারের হিসাব-নিকাশ শেষে রাতে বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার দেখে পথচারীদের সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি করে তার লাশ পাশের ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। এরপর পুলিশ এসে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ার কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাত আছে। দেলোয়ার বিএনপি’র একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। তার বংশের লোকদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

আরও পড়ুন

বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বা পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দল

পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১৩

আবারও দেশে ভূমিকম্প অনুভূত

রোনালদোকে ছাড়াই কোয়ার্টারে আল নাসর

ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে ফ্যামিলি কার্ড