ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৫ দুপুর

পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১৩

পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে আবাসিক ভবনে গ্যাস লিক থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে শিশু ও নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আরও ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার নম্বর-৩ এলাকায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে বের করে আনে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশু নাজিয়া ও ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ নামের দুজন রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ও আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। কর্মকর্তারা জানান, আহত অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে ও উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্র : জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দল

পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১৩

আবারও দেশে ভূমিকম্প অনুভূত

রোনালদোকে ছাড়াই কোয়ার্টারে আল নাসর

ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে ফ্যামিলি কার্ড

একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান