ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ রাত

নওগাঁয় পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার 

নওগাঁয় পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার 

নওগাঁ প্রতিনিধি: কিছুদিন ধরে নওগাঁর মান্দা থানা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর/পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটে। এর পরিপেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

তারই ধারাবাহিকতায় মান্দা থানা পুলিশ তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদ পর্যালোচনা করে গতকাল মঙ্গলবার দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে চোর সন্দেহে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামি লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেনের(৫০) হেফাজতে থাকা চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়। পরবর্তিতে আন্ত:জেলা ট্রাক্টর চোর চক্রের সদস্য ফারুক হোসেন এবং মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের দেখানো স্থান থেকে তাদের হেফাজত থেকে মান্দা থানা পুলিশ সরজমিনে উদ্ধার অভিযান চালিয়ে আরো তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে। সেই সাথে চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ জব্দ করা হয়।

আরও পড়ুন

ট্রাক্টর হারানোর অভিযোগকারী দু’জন বাদি রহিদুল ইসলাম এবং জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যজনক অভিযানে অত্যন্ত আনন্দিত। পাওয়ার টিলারগুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার 

পাবনার সুজানগরে চাচাতো ভাই-ভাতিজাদের মারধরে প্রাণ গেল কৃষক লোকমানের

রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে জামায়াতের আনন্দ মিছিল

আ. বারী প্রতিমস্ত্রী হওয়াই জয়পুরহাটের আক্কেলপুরে আনন্দ মিছিল

দৈনিক করতোয়ায় ঢাকা অফিসের জন্য বিজ্ঞাপন বিভাগে নিয়োগ

রমজানকে স্বাগত জানাতে ঢাবির হলগুলোতে বর্ণিল সাজ, শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ