ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৭ রাত

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর আত্মহত্যা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুরুল ইসলাম উপজেলার গোসাইবাড়ি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম স্থানীয় গোসাইবাড়ি বাজার এলাকায় মনোহারি ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সোমবার রাত ৮টার দিকে পরিবারের লোকজনের ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়েন নুরুল ইসলাম।

আরও পড়ুন

এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নুরুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর আত্মহত্যা

বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ায় কী ভাবছেন বগুড়াবাসী?

বগুড়ায় ফায়ারডিলসহ নারী গ্রেফতার

প্রতিমন্ত্রী হলেন ময়মনসিংহের ২ এমপিপুত্র

৩৫ বছর পর আবার সিইসির কাছে শপথ নিলেন এমপিরা