ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৪ রাত

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত। প্রতীকী ছবি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে সড়ক দুর্ঘটনায় নয়ন ইসলাম (২২) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ স্কুলের মেইন গেটের পশ্চিমে। নিহত নয়ন ইসলাম বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার পার-দেবডাঙ্গা গ্রামের ইউনুস আলী তরফদারের ছেলে।

জানা গেছে, নয়ন ঢাকা শহরের উত্তরখান খন্দকার টাওয়ারে এমকে ফ্যাশন ওয়ার নামে একটি গার্মেন্টসএ সোয়িং সেকশানে অপারেটরের চাকরি করতেন। গতকাল সোমবার ওই কোম্পানী থেকে তিনি মাসের বেতন তুলে নিয়ে বাড়ি ফেরার সময় উল্লেখিত স্থানে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। সংবাদ পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এস.আই রুবেল প্রামানিক বলেন, তার পরিবারের পক্ষ থেকে মামলা করতে আগ্রহী না হওয়ায় নয়নের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফের শুভেচ্ছা

ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

সম্পর্ক আরও জোরদারের বার্তা দি‌লেন জাপানের প্রধানমন্ত্রী

বগুড়ায় খোকন হত্যা মামলার আসামি মহিনের জামিনের আবেদন নামঞ্জুর

দরজায় বাইরে তালা লাগিয়ে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ