ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৮ বিকাল

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

জাহিদ ফকির (২৫)

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় দিনদুপুরে জাহিদ ফকির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিনোদপুর এলাকার একটি স্কুল মাঠের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জাহিদ ফকির। তিনি বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।

আরও পড়ুন

নিহতের বড় ভাই মামুন ফকির জানান, সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিল। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে যায় সে। সে সময় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার শুনে জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

৫০০ টাকা চাঁদা দাবি, বগুড়া পৌরসভার ঝাড়ুদার খুন

রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকারের সরঞ্জামাদি আটক

বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ ডাকসুর

ইউসুফের সুরে গাইলেন প্রিয়াঙ্কা, সুকন্যা, অনন্যা, লাবণ্য