ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ দুপুর

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গরু চুরি

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গরু চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গোয়াল ঘরের তালা ভেঙে মো. আব্দুল মান্নান নামের এক কৃষকের ১টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে কৃষক মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে। বিষয়টি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হোসেন নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় ওই কৃষক মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে তুলে তালাবদ্ধ করে রাখেন। গভীর রাতে বাড়ির সকল সদস্য ঘুমিয়ে যাওয়ার পরে চোরের দল কৃষক মান্নানের কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ১টি ৮মাসের গাভিন গরু চুরি করে নিয়ে যায়। সকালে কৃষক আব্দুল মান্নান ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভাঙা এবং তার গরু নেই।

আরও পড়ুন

কৃষক আব্দুল মান্নান জানান, তার চুরি যাওয়া ৮ মাসের গাভিন গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। পাশাপাশি তিনি আরও জানান, গরু চুরিতে তিনি হতাশ হয়ে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি