ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:১০ পিএম

নিজ ঘর থেকে মা ও শিশু সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে মা ও শিশু সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কুমিল্লার হোমনায় নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রী ও তার সন্তানসহ দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মণিপুর গ্রামের  এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মণিপুর গ্রামের সৌদি আরব প্রবাসী জহির মিয়ার স্ত্রী সুখী আক্তার (২৫), তার শিশু সন্তান হোসাইন (৫) এবং জহির মিয়ার ভাই সাত্তার মিয়ার ছেলে শিশু জোবায়ের (৬)।

জানা গেছে, সকালে স্থানীয়রা কোনও সাঁড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এসময় জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, মরদেহগুলোর প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

দেশে ২২ দিনেই রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না এটা নিশ্চিত: শফিকুল আলম

ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের