ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৯ বিকাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রাজু মিয়া (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া (৪৫) উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক কার্গো ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা অপর এক যাত্রী একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পলাতক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত

প্রকাশ পেলো মুক্তার ‘প্রেমের মানুষ’

ধানের পোশাক পরে কেন সংসদ ভবনের সামনে বিএনপির সমর্থক?

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহিদ

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

৫০০ টাকা চাঁদা দাবি, বগুড়া পৌরসভার ঝাড়ুদার খুন