ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২০ বিকাল

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহিদ

সংগৃহিত,দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহিদ

দিনাজপুর-৬ আসনে প্রথম মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তিনি। এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

রাজনৈতিক জীবনে তিনি ২০১০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৬ সালে দলের কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ১৬ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহিদ

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

৫০০ টাকা চাঁদা দাবি, বগুড়া পৌরসভার ঝাড়ুদার খুন

রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকারের সরঞ্জামাদি আটক

বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ ডাকসুর