ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৪ রাত

প্রতিমন্ত্রী হলেন ময়মনসিংহের ২ এমপিপুত্র

প্রতিমন্ত্রী হলেন ময়মনসিংহের ২ এমপিপুত্র

ময়মনসিংহ জেলা থেকে প্রথমবার এমপি হয়ে একসঙ্গে দুইজন প্রতিমন্ত্রী পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আনন্দ উল্লাসের ঝড় উঠেছে। ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এমন উত্থানকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রী সভায় শপথগ্রহণ করেন তারা।

এর মধ্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।

 

পারিবারিক সূত্রে এ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দু’জনই সাংসদ পুত্র। এর মধ্যে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের সাংসদ। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

অপরদিকে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরীর পিতার নাম মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

 

আরও পড়ুন

ইকবাল হোসেইন গৌরীপুর উপজেলায় একজন সজ্জন ব্যক্তি হিসাবে ব্যাপক পরিচিত। একজন সাদা মনের মানুষ হিসাবে তিনি সর্বত্রই ব্যাপক গ্রহণযোগ্য ব্যক্তি।

 

এদিকে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মন্ত্রী পরিষদে স্থান পাওয়ার খবরে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে। এ সময় তারা মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই মাত্র খবর পেয়েছি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হয়েছেন, এ খবরে আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসিকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা গৌরীপুরবাসির পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীদিনে আমরা সকলে মিলে গৌরীপুরের উন্নয়ন করতে চাই এবং আমাদের নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।’

 

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, ‘ইয়াসের খান সম্ভ্রান্ত পরিবারের মানুষ। দল তাকে যথাযথ মূল্যায়ন করেছে। প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আশায় বুক বেধেছি- নান্দাইল তথা সারা দেশের উন্নয়ন হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী হলেন ময়মনসিংহের ২ এমপিপুত্র

৩৫ বছর পর আবার সিইসির কাছে শপথ নিলেন এমপিরা

সাবেক সচিব আব্দুল বারী এমপি হয়েই হলেন মন্ত্রী

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ১৪ কিংবদন্তি অধিনায়কের যৌথ বিবৃতি

বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত