ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩১ রাত

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ১৪ কিংবদন্তি অধিনায়কের যৌথ বিবৃতি

ইমরান খান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী জীবন এবং স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেটের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক। 

সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বোর্ডার এবং স্টিভ ওয়াহর মতো তারকারা এক যৌথ বিবৃতিতে ইমরান খানের প্রতি মানবিক ও সম্মানজনক আচরণের জন্য পাকিস্তান সরকারের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন।

ক্রিকবাজসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে কিংবদন্তিরা জানিয়েছেন, গত আড়াই বছর ধরে ইমরান খানের বন্দিদশা এবং বিশেষ করে তার দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে তারা অত্যন্ত উদ্বিগ্ন। তারা পাকিস্তান সরকারের কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছেন:

১. ইমরান খানের পছন্দমতো বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জরুরি ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা।
 

২. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিক ও মর্যাদাপূর্ণ পরিবেশে রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া।
৩. কোনো প্রকার বাধা ছাড়াই স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা।

ইমরান খানের সমর্থনে এগিয়ে আসা এই ১৪ জন অধিনায়কের তালিকায় রয়েছেন ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেব; অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, স্টিভ ওয়াহ, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক; ইংল্যান্ডের মাইকেল আথারটন, মাইকেল ব্রেয়ারলি, ডেভিড গাওয়ার ও নাসের হুসেইন; ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড এবং নিউজিল্যান্ডের জন রাইট।

আরও পড়ুন

বিবৃতিতে অধিনায়করা উল্লেখ করেন, মাঠের লড়াই স্টাম্প উপড়ানোর সঙ্গেই শেষ হয়ে যায়, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আজীবন থেকে যায়।

ইমরান খান কেবল একজন কিংবদন্তি ক্রিকেটারই নন, তিনি একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তারা বলেন, 'ইমরান খান ক্রিকেটের এক বৈশ্বিক আইকন। তার মতো মাপের একজন ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণ কাম্য নয় যা আন্তর্জাতিক শিষ্টাচার ও মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে।'

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তিনি আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে বিভিন্ন অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের এই মহাতারকাদের অবস্থান পাকিস্তান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ১৪ কিংবদন্তি অধিনায়কের যৌথ বিবৃতি

বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফের শুভেচ্ছা

ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

সম্পর্ক আরও জোরদারের বার্তা দি‌লেন জাপানের প্রধানমন্ত্রী