ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ দুপুর

ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি

ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। মঙ্গলবার অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন, আমন্ত্রণ পাওয়া আরও একাধিক দেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হতে পারে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ভারতের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অংশ নেবেন। ভুটানের পক্ষে অংশ নেবেন সেই দেশের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। পাকিস্তানের পক্ষে মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ সদস্য আহসান ইকবাল, তিনি মূলত দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী। এ ছাড়া, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নিতে যাচ্ছেন। তবে কূটনৈতিক একটি সূত্র আভাস দিয়েছে, শেষ মুহুর্তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিলের পরিবর্তে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অংশ নিতে পারেন। 

আরও পড়ুন

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত