ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ দুপুর

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, দাঁড়িপাল্লায় ভোট পড়েছে ৩১.৭৬ শতাংশ। বিএনপি পেয়েছে পৌনে চার কেটি ভোট, জামায়াত পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। 

ধানের শীষ প্রতীকে লড়েছেন ২৯১ জন। ইতোমধ্যে দলটি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এনসিপি পেয়েছে ৬টি আসন।

আরও পড়ুন

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে জাতীয় পার্টি। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে প্রার্থী দিয়েছিল। হাতপাখা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ২ দশমিক ৭০ শতাংশ।

অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি'র প্রতিনিধিত্বে আন্তর্জাতিক কনফারেন্সে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী

২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

জাতীয় সংসদের অধিবেশন শুরু