ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৮ রাত

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশের তালিকায় আরও রয়েছে- সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দু’টি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

গাড়ি থেকে নেমে নাহিদ সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান

পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ ভারতের

‘আগামীতে বিএনপি কীভাবে নেতৃত্ব দিবে আমাদের সন্দেহ হয়’

দিনাজপুরের ফুলবাড়ীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

পাঁচ মাস পর আবারো অভিনয়ে ব্যস্ত আইশা প্রচারে আসছে আইশা খানের পাঁচ নাটক