চাঁপাইনবাবগঞ্জে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় খয়রাবাদ মহল্লায় মাটির দেয়াল চাপা পড়ে সাফওয়ান(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাফওয়ান ওই মহল্লার সাদিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে শিশুটি তার বাড়ির পাশে খেলাধুলা করার সময় নির্মাণাধীন একটি বাড়ির মাটির দেয়ালে চাপা পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুনপরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন








