বগুড়ার আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান সম্পত্তিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদমান সম্পত্তিতে জোড়পুর্বক বিল্ডিং নির্মাণের বেইজ ঢালাই কাজ করার অভিযোগ উঠেছে। আদমদীঘি উপজেলার কড়ই গ্রামে এই ঢালায় কাজ করা হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার কড়ই গ্রামের আবু বক্কর ছিদ্দিকের নিজ নামে কবলা করা কড়ই মৌজায় ২১ শতক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি জনৈক আফছার আলী ও তার ছেলে জবরদখল করে বাড়ি নির্মানের চেষ্টা করেন। এনিয়ে উভয়ের মধ্যে বিবাদ ও মামলা চলে আসছে।
বিবাদমান সম্পত্তিতে কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য আবু বক্কর ছিদ্দিকের বড় ভাই হজরত আলী বাদি হয়ে আফছার আলী ও তার ছেলে জিল্লুর রহমানকে বিবাদি করে গত ২৮ জানুয়ারি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুনআদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা সহকারি কমিশনারকে (ভুমি) ১৫ দিনের মধ্যে সম্পত্তির তদন্ত প্রতিবেদন দাখিলের এবং অফিসার ইনচার্জ আদমদীঘি থানাকে বাদির আরজি বর্ণিত নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেন। এদিকে আদালতের নির্দেশনা ও থানা পুলিশের নিষেধ সত্বেও প্রতিপক্ষ গত শুক্রবার বিবাদমান সম্পত্তিতে পাকা বাড়ি নির্মানের জন্য বেইজ ঢালায় কাজ করে।
বিবাদি জিল্লুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এমন কাগজপত্র আমাদের নিকট না আশায় বেইজ ঢালায় কাজ করা হয়েছে। এই ব্যাপারে আদালত বাদির আবেদনটি পরবর্তী শুনানি পর্যন্ত ওই সম্পত্তিতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করে ওসি আদমদীঘি থানাকে আদেশটি বাস্তাবায়নের জন্য নির্দেশ দেন।
মন্তব্য করুন








