ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ রাত

দিনাজপুর জেলায় জামানত হারালেন ২৭ প্রার্থী

দিনাজপুর জেলায় জামানত হারালেন ২৭ প্রার্থী

দিনাজপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্খিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন দিনাজপুরের ৬টি আসনের মোট ২৭ প্রার্থী। দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ঘোষিত নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে দেখা যায়, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী জেলার মোট ৪০ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের একভাগেরও কম ভোট পেয়েছে।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ১০ হাজার ৩৮২। এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী প্রদত্ত এই ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জন করতে পারেনি। এরা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. চাঁন মিয়া (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. রিজুওয়ানুল ইসলাম (ট্রাক), জাতীয় পার্টির মো. শাহিনুর ইসলাম (লাঙ্গল) ও জাকের পার্টির রঘুনাথ চন্দ্র রায় (গোলাপ ফুল)

আরও পড়ুন

দিনাজপুর-২ (বিরল-কাহারোল) আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৭৮ হাজার ৩৫। এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (জাহাজ), বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. রেদওয়ানুল কারীম রাবিদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আ.ন.ম বজলুর রশীদ (মোটরসাইকেল), জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন (লাঙ্গল) ও বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকারম হোসেন (হারিকেন)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলায় জামানত হারালেন ২৭ প্রার্থী

ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে পুলিশ মর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

গাড়ি থেকে নেমে নাহিদ সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান

পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ ভারতের

‘আগামীতে বিএনপি কীভাবে নেতৃত্ব দিবে আমাদের সন্দেহ হয়’