ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৩ দুপুর

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্র্ঘটনায় ভ্যান চালক নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্র্ঘটনায় ভ্যান চালক নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলের সাথে রিকশাভ্যানের সংঘর্ষে ভ্যানচালক হান্নান আলী (৫৫) নিহত হয়েছেন। এছাড়া মোটর সাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর কোল্ড স্টোরেজের কাছে ঘটনাটি ঘটে। হান্নান আলীর বাড়ি ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মারসুলপুর গ্রামে।

স্থানীয়রা জানান, আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কড়িতলী দিক থেকে আসা রিকশাভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক হান্নান আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আলিফ (২৭) ও আরোহী ফরহাদ (২৮) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আরও পড়ুন

এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আক্কেলপুর থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিয়োগ

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

এশিয়ান গেমস হকি ইভেন্টের বাছাইয়ে পঞ্চম বাংলাদেশ

রাহুলের মৃত্যুর পরে প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি