ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ রাত

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা। প্রতীকী ছবি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনকে (৬০) মারপিট করেছে ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামিম হোসেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন

আহত আলতাব হোসেন জানান, সকালে চা খেতে এলাকার বাজারে গেলে শামিম হোসেন অতর্কিত হামলা চালায়। এ সময় আমার কাছ থেকে পুকুরের মাছ বিক্রির প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। সিংড়া থানার ওসি আ ব ম আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

রংপুরে ট্রেনের সামনে লাফিয়ে যুবকের আত্মহত্যা

দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালন

বগুড়ার আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে ধানের শীষে ভোট দিতে বাধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা গৃহবধূর