ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ রাত

রংপুরে ট্রেনের সামনে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রংপুরে ট্রেনের সামনে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে ট্রেনের সামনে লাফিয়ে জাওয়াদ আল কাবী মুনীম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বিনোদপুর রেলগেট আমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জাওয়াফ দিনাজপুর ফুলবাড়ি পৌরসভার সাংতেতুলিয়া এলাকার মোরশিদুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ১৫নম্বর ওয়ার্ডের বিনোদপুর রেলগেট আমতলী নামক স্থানে বিকেল পৌনে ৫টার সময় সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৬৭নং দোলনচাঁপা ট্রেনের সামনে লাফ দেন। এতে ট্রেনে কাটা পরে ৪ টুকরা হন জাওয়াদ আল কাবী মুনীম।

আরও পড়ুন

রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ট্রেনের সামনে লাফিয়ে যুবকের আত্মহত্যা

দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালন

বগুড়ার আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে ধানের শীষে ভোট দিতে বাধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

দিনাজপুর-৫ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত