বগুড়ার কাহালু উপজেলায় চষে বেড়াচ্ছে দলছুট এক হনুমান
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় চষে বেড়াচেছ দলছুট এক হনুমান। গত এক সপ্তাহ আগে হনুমানটি কাহালু উপজেলায় প্রবেশ করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এটিকে প্রথমে কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামে দেখা যায়। এর কিছু পরে হমুমানটিকে কাহালু বাজারের সরদারপাড়া গ্রামের পাশে সবজি হাটের টিনের চালার ওপর বসে থাকতে দেখা যায়। এসময় হনুমানটিকে দেখার জন্য বেশকিছু উৎসুখ জনতা সেখানে ভিড় জমান।
সাধারণ মানুষ হনুমানকে কলা, সবজিসহ বিভিন্ন ধরনের ফলমূল খেতে দিচ্ছেন এবং সেও হাত বাড়িয়ে তা নিয়ে খাচ্ছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলা এলাকা থেকে এ হনুমান দলছুট অথবা খাবারের সন্ধানে বগুড়া জেলায় প্রবেশ করেছে।
উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের পশু হাসপাতালের আশেপাশে বিরল প্রজাতির প্রায় ৪শ’ কালোমুখো হনুমান রয়েছে। এ ব্যাপারে কাহালু উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো: হাসান আল তারিক বলেন, সংবাদ পেয়ে তিনি সাথে সাথে কাহালু বাজার এলাকায় এসে হনুমানটিকে দেখতে পান এবং এর গতিবিধি লক্ষ্য করেন।
আরও পড়ুনতিনি বলেন, হনুমান কোন হিংস্র প্রাণি নয়। একে দেখে ভয় পাবার কিছু নেই। এটি এমনিতেই চলে যাবে। তিনি আরও বলেন, কেউ যেন তাকে ঢিল ছুড়ে বা অযথা বিরক্ত না করে।
মন্তব্য করুন








_medium_1771082922.jpg)