ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২২ রাত

ঠাকুরগাঁও-৩ আসনে জামানত হারালেন ৫ বারের এমপি জাপার হাফিজ উদ্দীন

ঠাকুরগাঁও-৩ আসনে জামানত হারালেন ৫ বারের এমপি জাপার হাফিজ উদ্দীন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে জামানত হারালেন ৫ বারের নির্বাচিত এমপি  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ।

নির্বাচনি এলাকার  প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার। এ আসনে এবার মোট ৩ লাখ ৬৪ হাজার ১২৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসেবে জামানত ফেরত পেতে তাকে পেতে হবে ৩২ হাজার ৮৩৩ ভোট। কিন্তু হাফিজ উদ্দীন আহমেদ পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট।

হাফিজ উদ্দীন আহমেদ ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ (পোস্টাল ভোটসহ) পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক এমপি বিএনপির প্রার্থী জাহিদুর রহমান।

আরও পড়ুন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। তার জামানত রক্ষা হলেও খুব কম সংখ্যক ভোট পাওয়ায় এ আসনের আরও ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

তারা হলেন, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রভাত সমির শাহাজাহান আলম, বাংলাদেশ মাইনোরিটি পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের এসএম খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-৩ আসনে জামানত হারালেন ৫ বারের এমপি জাপার হাফিজ উদ্দীন

পাবনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নতুন সরকারের শপথ সোমবার

নাটোরের বড়াইগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৮, দোকানসহ ৪ বাড়ি ভাঙচুর

জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে এলাকার উন্নয়নে কাজ করব : এমপি মোশারফ হোসেন

মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল