ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৮ রাত

লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন যারা

লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন যারা

লালমনিরহাট জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ী তিন প্রার্থীর হাতে ফলাফলের কপি তুলে দেন। সূত্র মতে,

লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) এই আসনে ৯ হাজার ১১৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন হাসান রাজীব প্রধান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম রাজু ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট। ১৩৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। এখানে ভোট পড়ার হার জেলার মধ্যে সর্বোচ্চ ৭২.১৬ শতাংশ।

এই আসনে জাতীয় পার্টির হেভিওয়েট নেতা মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ১৫৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ (ঘোড়া) ৭ হাজার ৯৫৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফয়জুল করিম শাহরিয়ার (হাতপাখা) ২ হাজার ২৪২ ভোট, স্বতন্ত্র রেজাউল করিম সরকার (মোটরসাইকেল) ৮০৪ ভোট, জাসদের হাবিব মো. ফারুক (মোটরগাড়ি) ২২৬ ভোট, স্বতন্ত্র আবু সামা মো. রেদওয়ানুল হক (তালা) ১৯১ ভোট এবং লেবার পার্টির শুভ সরকার (আনারস) ১৪৩ ভোট পেয়েছেন।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী) এই আসনে ৬ হাজার ৬৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল। তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ হায়দার লাভলু ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট। ১৫৬টি কেন্দ্র বিশিষ্ট এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩২ হাজার ৯৬৫ জন। এখানে ভোট পড়ার হার ৬৪.৫৩ শতাংশ।

আরও পড়ুন

উল্লেখযোগ্য অন্য প্রার্থীদের মধ্যে জনতার দলের শামিম কামাল (কলম) ২০ হাজার ১২৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহফুজুর রহমান (হাতপাখা) ৬ হাজার ৯৩৯ ভোট পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির এলাহান উদ্দিন (লাঙ্গল) ৮১০ ভোট, কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে) ১ হাজার ৮৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী (মোটরসাইকেল) ৩ হাজার ৪৯৯ ভোট পান।

লালমনিরহাট-৩ (সদর) বিপুল ব্যবধানে দুলুর জয় জেলা সদরের ৯৫টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ১ লাখ ৩৯ হাজার ৬৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দুলু ৮৩ হাজার ৪১৩ ভোট বেশি পেয়ে এই জয় নিশ্চিত করেন।

এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ২ হাজার ৬২৬টি এবং বাতিল হয়েছে ৩ হাজার ৯৩৬টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের হার ৬৭.০৭ শতাংশ। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম (হাতপাখা) ৩ হাজার ২৮৩ ভোট, জাতীয় পার্টির জাহিদ হাসান লিমন (লাঙ্গল) ২ হাজার ১৫০ ভোট, কমিউনিস্ট পার্টির মধুসূদন রায় মধু (কাস্তে) ৮৬৯ ভোট এবং গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায় (মাথাল) ৪২৯ ভোট পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন যারা

জননিরাপত্তা নিশ্চিত না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসু ভিপির

কুড়িগ্রামে ৪টি আসনে ১১ দলীয় জোটের জয়, জামায়াতের ৩ ও এনসিপি’র ১ প্রার্থী বিজয়ী

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

নির্বাচনে জামানত কী কারণে বাজেয়াপ্ত হয়, জেনে নিন

বসন্তের প্রথম দিনে ভালোবাসা দিবসে যে বার্তা দিলেন তরুণীরা