ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৩ রাত

মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল

মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়লগ্নে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো।জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি আজই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
 
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল

লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন যারা

জননিরাপত্তা নিশ্চিত না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসু ভিপির

কুড়িগ্রামে ৪টি আসনে ১১ দলীয় জোটের জয়, জামায়াতের ৩ ও এনসিপি’র ১ প্রার্থী বিজয়ী

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

নির্বাচনে জামানত কী কারণে বাজেয়াপ্ত হয়, জেনে নিন