ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০৩ পিএম

দেশবাসীকে ধন্যবাদ জানালো ইসি, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

সংগৃহিত,দেশবাসীকে ধন্যবাদ জানালো ইসি, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় আগামীকাল শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা প্রদান করেছে, সে জন্য কমিশন কৃতজ্ঞ। এ ছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। 

আরও পড়ুন

এতে আরও বলা হয়, বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি। এ ছাড়া অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা টেকসই উন্নয়নে সবুজ অর্থনীতি, ফিনটেক ও আর্থিক খাতের ভূমিকা

বগুড়ার কাহালুর আফরোজা বার্নিং ওয়েল’র দুই লাখ টাকা জরিমানা

বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

লালবাগে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং