ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৮ দুপুর

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ-৩) আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর আসতে থাকে। দুপুরে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে জাল ভোট দেওয়া হচ্ছে। এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন এই প্রার্থী।

এই আসনের নির্বাচনী পরিবেশ অশান্ত বলে দাবি করে প্রার্থীর এই বর্জনের ঘোষণা স্থানীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গঙ্গাচড়ায় বিএনপি নেতা আটক

দিনাজপুর বিরলে এম্ব্যুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে  ভোট দিতে আসলেন এক নারী 

দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা , জালভোট ৫৯টি

ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক

মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর