ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪০ দুপুর

রংপুরে বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারসহ ভোট প্রদানের হার

রংপুরে বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারসহ ভোট প্রদানের হার, ছবি: দৈনিক করতোয়া ।

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারদের সংখ্যা। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা।  সকালের দিকে ভোটার উপস্থিতি কিংবা ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটার উপস্থিতি। তবে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। 

বৃহস্পতিবার দুপুর ১২ টায় রংপুরের ৬টি সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৩৪ দশমিক ৩ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার সেল কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে,  রংপুর-১ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩৯ টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৯৬৮। দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ। রংপুর-২ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩৭ টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৮০২। দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৪৪ শতাংশ। রংপুর-৩ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৬৯ টি। ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৯৯২। দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ দশমিক ৯২ শতাংশ। রংপুর-৪ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৬৩ টি। ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ২৫৮। দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ দশমিক ০৫ শতাংশ। রংপুর-৫ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৫২ টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৭৪১। দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ। 

রংপুর-৬ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৩ টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮ শ ৫২। দুপুর ১২ টা পর্যন্ত ভোট পোল হওয়ার হার ৩৬ দশমিক ২৫। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটারসহ ভোট প্রদানের হার

দিনাজপুর ফুলবাড়ীতে পুরুষের চেয়ে  নারী ভোটার উপস্থিতি বেশি

আমি কল্পনা করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো: বাবর

ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

বগুড়া শেরপুরে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে