ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর

দিনাজপুর -৫ আসন

দিনাজপুর ফুলবাড়ীতে পুরুষের চেয়ে  নারী ভোটার উপস্থিতি বেশি

দিনাজপুর ফুলবাড়ীতে পুরুষের চেয়ে  নারী ভোটার উপস্থিতি বেশি, ছবি: দৈনিক করতোয়া ।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন নতুন ভোটাররা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলছে, একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দিনাজপুর -৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে  বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

সংশ্লিষ্ট সুত্রে জানায়, সকাল ১০টা পর্যন্ত পুরো উপজেলায় এভারেজ ভোট সংগ্রহ হয় ১৩ দশমিক ৫২ শতাংশ। বেলা ১২টা পর্যন্ত সংগ্রহ হয় ২৯ দশমিক ৮৩ শতাংশ। “কোথাও কোনো ধরনের অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। পুলিশ ও আনছার সদস্যরা ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

পুরুষের তুলনায় নারী ভোটার উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। চকচকা ভোট কেন্দ্রে প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রাতুল মন্ডল নামে এক ভোটার বলেন, “ আমি এক্সাইটেড।” প্রথমবার ভোট দিয়ে খুব আনন্দ লাগছে। ওই কেন্দ্রের আরও একজন ভোটার বলেন, ভোটের পরিবেশ অনেক ভালো, স্বতস্ফূর্ত ভাবে সকলে মিলে ভোট দিচ্ছে। দীর্ঘ ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি, ভোটের পরিবেশও পাইনি। এখন ভোট দিচ্ছি।

ওই কেন্দ্রে ভোট দিতে আসা আরও একজন বলেন, ১৬ বছর পর ভোট দিতে এলাম। আর কিছু বলার নেই। ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে ভোট দিতে আসা আরজিনা বেগম বলেন, নতুন বাংলাদেশে ভোট দিয়ে অনেক ভালো লাগছে। আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ, এটাই চেয়েছিলাম। আশা করি, শেষ পর্যন্ত এমন থাকবে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কুশলপুর বিদ্যালয় ভোট কেন্দ্রে ২৫ শতাংশ ভোট গ্রহন হয়েছে। এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট গ্রহন হয় ১৫ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে ভোটার সংখ্যাও বাড়ছে বলে কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা আহমেদ হাসান জানান, সকাল ১০টা পর্যন্ত পুরো উপজেলায় এভারেজ ভোট সংগ্রহ হয় ১৩ দশমিক ৫২ শতাংশ। বেলা ১২টা পর্যন্ত সংগ্রহ হয়েছে ২৯ দশমিক ৮৩ শতাংশ। তিনি বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া জায়নি। আইন শৃঙ্খলা বাহিনী সতর্কতার সাথে কাজ করছে। ড্রোন, বডিওন ক্যামেরা ও সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটর করছি । 

উল্লেখ্য ফুলবাড়ী এবং পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর -৫ আসনে ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭হাজার ৫১৬জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর ফুলবাড়ীতে পুরুষের চেয়ে  নারী ভোটার উপস্থিতি বেশি

আমি কল্পনা করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো: বাবর

ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

বগুড়া শেরপুরে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে

কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার