ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১০ দুপুর

দিনাজপুর বিরলে এম্ব্যুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে  ভোট দিতে আসলেন এক নারী 

দিনাজপুর বিরলে এম্ব্যুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে  ভোট দিতে আসলেন এক নারী, ছবি: দৈনিক করতোয়া ।

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : হাতে ক্যানুলা নিয়ে এ্যাম্বুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসলেন এক নারী ভোটার। বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলপুর মাঈনুল হাসান কলেজ কেন্দ্রে  ওই নারী ভোটার হাতে ক্যানুলা নিয়ে এ্যাম্বুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসেন। তবে ওই নারী ভোটারের পরিচয় জানা সম্ভব হয়নি। 

শুধু ওই নারীই নয়, বিরলের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন স্ব প্রণেদিতো হয়ে অনেক নারী-পুরুষই অসুস্থতাসহ নানা প্রতিবন্ধকতা নিয়েও ভোট দিতে এসেছেন। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ।

বিরল ও বোচাগঞ্জ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৬টি। এর মধ্যে বিরল উপজেলায় ৭১টি ও বোচাগঞ্জ উপজেলায় ৪৫টি। আসনটিতে এবারের ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪ শ’ ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১১২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।

আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৮ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ প্রতীক), ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা প্রতীক), জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জোবায়ের সাঈদ (রিক্সা প্রতীক), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মোঃ মোকারম হোসেন (হারিকেন প্রতীক), ইসলাীম আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুহাঃ রেদওয়ানুল কারীম রাবিদ (হাত পাখা প্রতীক), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আ,ন,ম বজলুর রশীদ কালু (মোটর সাইকেল প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন।

আরও পড়ুন

এর মধ্যে ভোট গ্রহন শুরু হলে বিরল উপজেলার করলা মাধববাটী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা প্রতীক), সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আ,ন,ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল প্রতীক) এবং বোচাগঞ্জ উপজেলার ভান্ডার খন্ড কেন্দ্রে জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক) তাদের ভোট প্রদান করেছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বিরলে এম্ব্যুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে  ভোট দিতে আসলেন এক নারী 

দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা , জালভোট ৫৯টি

ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক

মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নেতানিয়াহুর সঙ্গে ‘সীমানির্দেশক’ কোনো চুক্তি হয়নি: ট্রাম্প

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট