ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ রাত

জয়পুরহাট-২ আসন ব্যালট পেপার ফটোকপি করার অভিযোগে গ্রেফতার ৩

জয়পুরহাট-২ আসন ব্যালট পেপার ফটোকপি করার অভিযোগে গ্রেফতার ৩

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২ আসনের কালাইয়ে মুল ব্যালট পেপার ফটোকপি করার পর প্রার্থীদের কর্মীদের নিকটে বিতরণের অভিযোগে ফটোকপি দোকানের মালিকসহ দুই কর্মচারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, মাত্রাই বাজারের ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) ও তার দোকানের দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) এবং মোস্তাফিজুর রহমান (৩০)। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, মাত্রাই বাজারে অবস্থিত নির্মল চন্দ্র সরকারের দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহের পর তা থেকে ফটোকপি করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে ওই দোকানে প্রথমে সেনাবাহিনী এবং পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন।

আরও পড়ুন

এরপর ওই দোকান থেকে তারা ফটোকপি করা বেশ কয়েকটি ব্যালট পেপার উদ্ধার করে। এরপর ফটোকপির দোকানদারকে জিজ্ঞেস করলে তিনি ২৭২টি ব্যালট পেপার ফটোকপি করে দেওয়ার কথা শিকার করেন। এ অবস্থায় তারা ফটোকপির দোকানদার নির্মল চন্দ্র সরকার ও তার দুই কর্মচারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এলাকার আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-২ আসন ব্যালট পেপার ফটোকপি করার অভিযোগে গ্রেফতার ৩

নওগাঁর রাণীনগরে বাড়িতে চুরি

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূকে মারধরের ঘটনায় গর্ভপাতের অভিযোগ

বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন