ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ রাত

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে নির্বাচনি নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন, সীমান্তে টহল জোরদার

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে নির্বাচনি নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন, সীমান্তে টহল জোরদার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলার হিলি সীমান্তসহ ৬টি সংসদীয় আসনে টহল জোরদারসহ মোট ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

এর আগে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেইস ক্যাম্প স্থাপন বিষয়ে কয়েকদিন আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল অব্দুল্লাহ আল মুহিত। তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করছে। 
নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো জানান, সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করছে।

আরও পড়ুন

ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়াও নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ১০টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে নির্বাচনি নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন, সীমান্তে টহল জোরদার

বগুড়ার ৭টি আসনের ৯৮৩টি কেন্দ্রে ব্যালটবক্স, সীলসহ নির্বাচনি সামগ্রী পৌছে গেছে

বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতা ছুরিকাহত

বগুড়ায় রাতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

ম্যাজিস্ট্রেটদের অসহযোগিতা করা হচ্ছে : আসিফ মাহমুদ