ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ রাত

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ একটি পিকআপ হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। সোলাগাড়ী এলাকায় পৌঁছালে পিকআপের সামনের চাকা পাংচার হয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন। তিনি মুঠোফোনে বলেন, বড় কোনো ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম সুরক্ষিত রয়েছে। নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে নির্বাচনি নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন, সীমান্তে টহল জোরদার

বগুড়ার ৭টি আসনের ৯৮৩টি কেন্দ্রে ব্যালটবক্স, সীলসহ নির্বাচনি সামগ্রী পৌছে গেছে

বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতা ছুরিকাহত

বগুড়ায় রাতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

ম্যাজিস্ট্রেটদের অসহযোগিতা করা হচ্ছে : আসিফ মাহমুদ