ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ রাত

বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন

বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার: ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যান। সেখানে তারা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচন সরঞ্জাম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে এ সব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ফরম ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সরবরাহ করা হয়েছে।

বগুড়া-৬ সদর আসনের ১৫০টি ভোট কেন্দ্রের সরঞ্জাম সদর উপজেলা পরিষদ থেকে বিতরণ করা হয়। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়। সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে আবুল ফজল প্রিজাইডিং অফিসারদের হাতে সরঞ্জাম তুলে দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় নিরাপত্তা নিশ্চিত করেন।

আরও পড়ুন

জেলার ৭টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, বাসদ, সিপিবিসহ অন্যান্য দল।

বগুড়ার ১২টি উপজেলা ও ১১টি পৌরসভা রয়েছে। জাতীয় সংসদের ৭টি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোট কক্ষ রয়েছে ৫ হাজার ৫৭৮টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে নির্বাচনি নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন, সীমান্তে টহল জোরদার

বগুড়ার ৭টি আসনের ৯৮৩টি কেন্দ্রে ব্যালটবক্স, সীলসহ নির্বাচনি সামগ্রী পৌছে গেছে

বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতা ছুরিকাহত

বগুড়ায় রাতে ভোটকেন্দ্র থেকে আটক ২