দেশের উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন : সাবেক এমপি লালু
বিএনপি’র চেয়ারম্যান‘র উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের শ্যামবাড়ীয়া পশ্চিমপাড়া ও পূর্বপাড়া গ্রামে গনসংযোগ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এসব কথা বলেন।
ভোটারদের উদেশ্যে তিনি বলেন, ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে বগুড়ার মাটি, ধানের শীষের ঘাঁটি। আমাদের এ মাটির প্রিয় সন্তান তারেক রহমান। আগামি ১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সারাদেশসহ বগুড়ার ব্যাপক উন্নয়ন হবে।
আরও পড়ুন২১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসানুল করিম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। আরও বক্তব্য রাখেন আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, শফিকুল ইসলাম শফিক, জিয়াউর রহমান জেবু, রাফিউল ইসলাম রুবেল, মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, শহিদুল ইসলাম, সাজেদুর রহমান স্বপন, ইসমাইল হোসেন।
মন্তব্য করুন





_medium_1770554659.jpg)



