ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ দুপুর

অবশেষে বাংলাদেশেবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

অবশেষে বাংলাদেশেবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০ দলের এই আসরে প্রথম দিনই মাঠে গড়াবে তিন ম্যাচ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলম্বোর শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। কলকাতায় দ্বিতীয় ম্যাচে বিকাল সাড়ে ৩টায় লড়বে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড। আর সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে ভারত-যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ-নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে দলটি। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কায় আসা সালমান আলী আগা দল সহজ জয় পাবার কথা ডাচদের বিপক্ষে।সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতো বাংলাদেশ। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকাল সাড়ে ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। যে ম্যাচে সহজ জয় পাবার কথা ক্যারিবিয়ানদের।

আরও পড়ুন

আর দিনের শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এবারের আসরে প্রথমবার অংশ নেবে ২০ দল। ভারত ও শ্রীলঙ্কায় হবে মোট ৫৫টি ম্যাচ। ভারতের ৫টি আর শ্রীলঙ্কার ৩টি—মোট ৮ ভেন্যুতে হবে ক্রিকেটের বিশ্ব আসর। এবারের আসরের প্রাইজমানিও থাকবে রেকর্ড পরিমাণ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে মোট ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রাইজ মানি পাবে দলগুলো। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬০ কোটি টাকা। গত আসরের তুলনায় যা ২০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে পারে প্রায় ৩৬ কোটি টাকা। আর রানার্স-আপ পাবে ১৯ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বাংলাদেশেবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার মৃত্যু 

রয়টার্সকে তারেক রহমান: জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন