ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৮ দুপুর

রাজধানীতে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীতে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

রাজধানীর পল্লবীর মিরপুর-১১-এর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

 তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই 

সারা দেশে বাদ জুমা দোয়া মাহফিল করবে বিএনপি, করবে না বিজয় মিছিল

নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির

জামায়াতের আমজাদের গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে: সারোয়ার তুষার

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়ার অঙ্গীকার হান্নান মাসউদের