ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪১ দুপুর

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে, ছবি: সংগৃহীত।

ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি (এনআইডি) কার্ড হলো বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের পরিচয় নিশ্চিত করার রাষ্ট্রীয় ও আইনি দলিল। এটি শুধু ভোটের অধিকার প্রয়োগের জন্য নয়, বরং পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনা, জমি কেনাবেচা এবং সরকারি-বেসরকারি সেবাসমূহ পাওয়ার জন্য প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।

অনেকেই আছেন ভোটার আইডি কার্ডের সব প্রক্রিয়া শেষ করেছেন কিন্তু এখনো কার্ড হাতে পাননি। কিন্তু পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনাসহ নানান কাজে ভোটার আইডি কার্ডের দরকার। এজন্য আপনি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন। এটি দিয়ে আপনি সব কাজ চালাতে পারবেন।ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বা পিডিএফ ডাউনলোড করতে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভিস সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর ১৭ ডিজিটের নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফেস ভেরিফিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা অ্যাপ ব্যবহার করে) শেষ করে প্রোফাইল থেকে কার্ডটি ডাউনলোড করা যাবে।

অনলাইন কপি ডাউনলোড করার ধাপসমূহ জেনে নিন-

আরও পড়ুন

১. প্রথমে রেজিস্ট্রেশন: নির্বাচন কমিশনের সাইটে গিয়ে আপনার এনআইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
২. এরপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন: মোবাইল নম্বরে আসা ওটিপি কোডটি এন্ট্রি করুন।
৩. ফেস ভেরিফিকেশন: এনআইডি ওয়ালেট অ্যাপের মাধ্যমে ফেস ভেরিফিকেশন বা ফিঙ্গার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন।
৪. ডাউনলোড: লগ-ইন করার পর ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা স্মার্ট কার্ড পাননি, তারা এই পদ্ধতিতে অনলাইন কপি ব্যবহার করতে পারবেন ডাউনলোড করতে ১৭ ডিজিটের কার্ড নম্বর বা স্মার্ট কার্ডের ফর্ম নম্বর প্রয়োজন। ডাউনলোড করার পর তথ্য ভুল থাকলে বা ভেরিফিকেশন না হলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়