ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ দুপুর

সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলমের পথসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে ভ্রাম্যমান আদালত সারজিস আলমের সভায় অভিযান পরিচালনা করে তাঁর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন সারজিস আলম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের আচরণবিধি মানতে বলা হয়েছে। এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানার অর্থ নগদ প্রদান করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের জনসভা

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ

ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামায়াত, বিএনপি না : মির্জা আব্বাস

দৈনিক করতোয়া’র সাংবাদিকদের সাথে ইউনেস্কো’র প্রতিনিধির মতবিনিময়

গণসংযোগের সময় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করছেন মির্জা আব্বাস