জামায়াত পাকিস্তানি বাহিনীকে সাহায্য করে স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছিল : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত অনলাইনে, টেলিভিশনে অনেক কথা বলছে, তাদের জিজ্ঞাসা করবেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল? ৭১ সালে তারা কী করেছিলেন, কোথায় ছিলেন? ১৯৭১ সালে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছিল, এ কথা ভুলবেন না।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা যেমন চব্বিশের জুলাই যুদ্ধকে ভুলব না, এর মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি। একইভাবে আমরা ১৯৭১ সালকেও ভুলব না, কারণ আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একত্রিত হয়ে যুদ্ধ করেছি। ছাত্রজনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে, আমরা সুযোগ পেয়েছি, একটা সুষ্ঠু ভোট দিতে পারব। এবারে নির্বাচনে কোনো জালিয়াতি, জবরদস্তি-কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, ১৫ বছর পর আমরা একটা ভালো নির্বাচন করছি। এর আগে তিনটা নির্বাচন কোনোটাতে আমরাই ভোট করিনি। ২০১৮ সালে নির্বাচন করেছিলাম, ওটাতে আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। আর চব্বিশের নির্বাচনে আমরা সবাই জেলে, সেটাও ঠিকভাবে হয়নি। মির্জা ফখরুল বলেন, বর্তমান নিরপেক্ষ সরকার একটা সুষ্ঠু ভোট করতে চায়। এই সরকার চায়, ভোটের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবেন তারাই সরকার গঠন করুক। সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়, আমরাও রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এবার খুবই সুন্দর একটা নির্বাচন হওয়া দরকার। আমরা সবাই চাই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।
আরও পড়ুনবিএনপি মহাসচিব আরও বলেন, এবার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য, আয় বাড়ানোর জন্য পথ বের করবে এবং দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচারের ব্যবস্থা করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ব্যবস্থা করবে। কৃষক যাতে ন্যায্য মূল্যে সার, তেল, সেচ এবং উৎপাদিত পণ্যের দাম পায় তার ব্যবস্থা করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








