ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৭ বিকাল

বগুড়ার দুপচাঁচিয়ায় কীটনাশক পান করে গৃহবধুর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় কীটনাশক পান করে গৃহবধুর আত্মহত্যা। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার হেরুঞ্জ গ্রামে কীটনাশক পানে মোসলেমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূূ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

জানা গেছে, উপজেলা চামরুল ইউনিয়নের হেরুঞ্জ মীরপাড়া গ্রামের মোস্তফা মীরের স্ত্রী মোসলেমা খাতুন (৩৫) এর সাথে ঘটনার দিন গত শুক্রবার সাংসারিক বিষয় নিয়ে মেয়ের ঝগড়া হয়। এতে অভিমান করে সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষে ঘাস মারা বিষ পান করে ছটফট করতে থাকে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন

সেখানে তার অবস্থার অবনতি হলে গত রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মারা যায়। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, এ সংক্রান্তে তার দেবর দুলাল হোসেন মীর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়