ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৯ দুপুর

রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

সংগৃহিত,রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

দেশে উৎপাদিত মাছ, মাংস, দুধ, ডিমসহ সব ধরনের খাদ্য যেন নিরাপদ হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, খাদ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগবালাইয়ের ঝুঁকিও বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করেই আমাদের উন্নতির পথে এগোতে হবে।

সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর জাতীয় নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি’।

আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর নিরাপদতাও নিশ্চিত করতে হবে। আমরা প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়াচ্ছি, আবার খাদ্য আমদানিও করছি। কিন্তু আমদানির ক্ষেত্রেও অনেক সময় ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

খাদ্য উপদেষ্টা বলেন, খেজুরের রস পান করলে বর্তমানে নিপাহ ভাইরাসের ঝুঁকি তৈরি হচ্ছে। অথচ আগেও বাদুড় ছিল, তখন এ ধরনের রোগ দেখা যায়নি। এখন কেন এটি বড় ঝুঁকিতে পরিণত হলো, তা নিয়ে ভাবতে হবে।

তিনি আরও বলেন, পাঙ্গাসসহ কিছু মাছ উৎপাদনের ক্ষেত্রে হরমোন ও অন্যান্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। খাদ্য উৎপাদন বাড়াতে হবে, তবে সেটি যেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

আরও পড়ুন

আলোচনা সভার প্রথম পর্বে খাদ্যসচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষিসচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান। স্বাগত বক্তব্য দেন বিএফএসএর চেয়ারম্যান জাকারিয়া। খাদ্য নমুনা পরীক্ষার ফলাফল উপস্থাপন করেন বিএফএসএর সদস্য ড. মোহাম্মদ মোস্তফা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান সিকদার।

দ্বিতীয় পর্বে মুক্ত আলোচনা পরিচালনা করেন বিএফএসএর চেয়ারম্যান। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সংগীতা আহমেদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।

কৃষিসচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, কৃষি উন্নয়নে আগামী ২৫ বছরের একটি পরিকল্পনা শিগগিরই চূড়ান্ত করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বয়সের ছাপ কমাবে গাজর

ভোট, বিশ্বাস ও গণতান্ত্রিক দায়বদ্ধতা

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক

এপস্টেইন ফাইলসে নাম মামদানির মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের