ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫১ দুপুর

চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহিত উদ্দিন সাগর (৩৩) ও ওসমান গণি (১৭) নামে দুইজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুর বারোটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারের পূর্বাংশে মৌলভী মমতাজের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজনের নিকটআত্মীয় ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুইজন হলেন-খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে পুত্র মুহিত উদ্দিন সাগর (৩৩) ও একই এলাকার মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ ওসমান গণি (১৭)।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী বাজারের পূর্ব পাশের মৌলভী মমতাজের নির্মাণাধীণ একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করেছিল ৩ জন শ্রমিক। ওই ভবন ঘেঁষে হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন চালু ছিল। সোমবার সকালে এসে নির্মাণ শ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিল। দুপুর বারোটার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত মুহিত উদ্দিন সাগর প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক ওসমান নিচে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নির্মাণশ্রমিক মারা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বয়সের ছাপ কমাবে গাজর

ভোট, বিশ্বাস ও গণতান্ত্রিক দায়বদ্ধতা

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক

এপস্টেইন ফাইলসে নাম মামদানির মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের

বিএনপির সমর্থনে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী