ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৮ দুপুর

বয়সের ছাপ কমাবে গাজর

সংগৃহিত,বয়সের ছাপ কমাবে গাজর

লাইফস্টাইল ডেস্ক : দেখে নিন প্রতিদিন একটি গাজর আপনাকে কীভাবে সুস্থ রাখবে-

১. গাজরে আছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। শরীরের টক্সিন দূরে রাখতে গাজরের জুড়ি নেই। এছাড়া গাজরের ভেতর ভিটামিট এ থাকায় নিয়মিত একটি গাজর দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে।
 
২. গাজরে থাকা অ্যান্টি অক্সাইড ত্বকের জন্য উপকারী। নিয়মিত গাজর খেলে মুখে বয়সের ছাপ পড়ে দেরীতে। ত্বকের বলিরেখা দূর করতে প্রতিদিন একটি গাজর পেস্ট করে ব্যবহার করতে পারেন।
 
৩. প্রতিদিন একটি গাজর মুখের দুর্গন্ধ দূর করে। এছাড়াও গাজর দাঁত মজবুত করাসহ মুখের ভেতরের নানান সমস্যা মোকাবেলা করে।
 
গাজর যেভাবে খাবেন-

১. কাঁচা গাজর (সকালবেলা): প্রতিদিন ১টা মাঝারি গাজর। ভালো করে চিবিয়ে খান।
উপকার: ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন ত্বকের কোষ মেরামত করে, বলিরেখা দেরিতে আসে
 
২. অল্প সেদ্ধ গাজর (সবচেয়ে কার্যকর): ৫–৭ মিনিট হালকা সেদ্ধ। ১ চা চামচ অলিভ অয়েল/সরিষার তেল মেশান। গাজরের অ্যান্টি-এজিং উপাদান শরীরে বেশি শোষিত হয়।
 
৩. গাজরের জুস (সপ্তাহে ২–৩ দিন): গাজর + সামান্য আদা। চিনি মেশাবেন না। ত্বকের ভেতর থেকে ডিটক্স, মুখে স্বাভাবিক গ্লো আসে এভাবে খেলে।

আরও পড়ুন

৪. রাতে গাজর খাবেন যেভাবে: রাতে কাঁচা না খাওয়াই ভালো। রান্না করা সবজির সঙ্গে অল্প পরিমাণে নিন। গ্যাস ও পেটের সমস্যা এড়াতে সাহায্য করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়সের ছাপ কমাবে গাজর

ভোট, বিশ্বাস ও গণতান্ত্রিক দায়বদ্ধতা

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক

এপস্টেইন ফাইলসে নাম মামদানির মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের

বিএনপির সমর্থনে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী

ইনডোর ও কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার