ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৩ বিকাল

বাংলাদেশে প্রথম এআই–চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার চালু করলো এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে একটি এআই–চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার— মিতা (MTB Intelligent Assistant)। এই ভার্চুয়াল আরএম এমটিবির গ্রাহক ও যারা গ্রাহক নন, সকলের জন্যই উন্মুক্ত এবং এটি প্রতিটি ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত ব্যাংকিং সহায়তা প্রদান করবে।

মিতা একজন মানবসদৃশ ভার্চুয়াল ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজার, যার রয়েছে নিজস্ব মুখাবয়ব, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব। প্রচলিত ডিজিটাল ব্যাংকিং সেবার মতো শুধু তথ্যভিত্তিক না হয়ে, মিতা ব্যবহারকারীদের সঙ্গে ইন্টার‌্যাকটিভভাবে কথা বলতে পারে—ইন্টার‌্যাকটিভ বাটনের মাধ্যমে অথবা সরাসরি কথোপকথনের মাধ্যমে।

একজন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার যেভাবে সহায়তা দেন, মিতা-ও তেমনভাবেই ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, আর্থিক তথ্য ও শিক্ষা প্রদান করে, ব্যবহারকারীদের উপযুক্ত ব্যাংকিং সেবায় দিকনির্দেশনা দেয় এবং প্রয়োজনে ব্যাংকিং-বহির্ভূত বিষয়েও বন্ধুসুলভ আলাপ চালাতে সক্ষম।

আরও পড়ুন

এ বিষয়ে এমটিবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ডিজিটাল উৎকর্ষে এমটিবির অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে মিতা ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করেছে। দিন-রাত ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন—যেকোনো সময় যে কেউ মিতা-র মাধ্যমে ব্যাংকিং সহায়তা নিতে পারবেন। স্মার্টফোন ও ইন্টারনেট থাকলেই, বাংলাদেশে বা বিশ্বের যেকোনো স্থান থেকে ব্যাংকিং সেবা হাতের নাগালে এনে দেয় মিতা ।”

বর্তমানে মিতা ব্যবহার করা যাচ্ছে www.avatar.mutualtrustbank.com এবং MTB NEO অ্যাপে (অ্যান্ড্রয়েড ও iOS উভয় প্ল্যাটফর্মে)। ভবিষ্যতে মিতা আরও উন্নত হয়ে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ব্যাংকিং সেবা ও অভিজ্ঞতা নিয়ে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়