ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ রাত

অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে : জিএম কাদের

অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে : জিএম কাদের। ছবি : দৈনিক করতোয়া

রংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাথে দেশের মানুষের সম্পর্ক কম। তারা কখনো দেশ চালায়নি। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

‎জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তারা বলছে আজাদি, আমি বলবো গোলামী। তারা একটি দেশের গোলামী করার জন্য এসব করছে। তারা বলছে, ইনসাফ, আমি বলবো চরম বেইনসাফ।

দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায়-অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। দেশবাসীকে প্রস্তুত হতে হবে।

‎তিনি বলেন, একইদিন সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।

আরও পড়ুন

‎জিএম কাদের বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে। প্রচার-প্রচারণায় অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো।

বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে, গণনা ও ফলাফল হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাবো।‎ এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে : জিএম কাদের

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপসহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন - জিএম সিরাজ

পাবনার সাঁথিয়ায় চুরি করতে এসে আটক যুবককে পুলিশে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

তারেক রহমানের প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা

বগুড়ায় কোচ টার্মিনালে চাঁদাবাজি, আটক ১