বগুড়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ বাসের ২ যাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিলাস বহুল বাসে পাচারকালে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদরের গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুরগামী মহাসড়কে রেজভী পরিবহন নামে বিলাসবহুল এসি বাসে তল্লাশি চালিয়ে ওই পরিমাণ ইয়াবাসহ যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো: জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাস থামিয়ে ওই দুই যাত্রীর দেহ তল্লাশিকালে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো, ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার নেয়াবন্দর এলাকার মোঃ ফাজিল উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩২) ও একই জেলার সুকানপুকুর ইউনিয়নের লাউথুতি এলাকার নুর আলমের ছেলে রাশিদুল ইসলাম (২৬)। এঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন







