ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ রাত

বগুড়া শেরপুরের পল্লিতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

বগুড়া শেরপুরের পল্লিতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লিতে সরকারি রাস্তার দু’টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের গোলজার খান ওই গ্রামের স্বপন নামের এক ব্যক্তিকে সাথে নিয়ে বাড়ির সামনে সরকারি রাস্তার দু’টি বড় ইউক্যালিপটাস গাছ কাটেন।

রাস্তার গাছ কাটার বিষয়টি এলাকাবাসী দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে দেন। এসময় গ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে কাটাগাছ ফেলে রেখে তারা পালিয়ে গেলে গাছগুলো ইউনিয়ন পরিষদের জিম্মায় নেয়া হয়।

এ ব্যাপারে গুলজার খান বলেন, আমার বাড়ির সামনে আমি নিজেই গাছগুলো লাগিয়েছি। এখন বাড়ির বারান্দার কাজের জন্য গাছগুলো কেটেছি কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে লোক এসে গাছগুলো তাদের জিম্মায় নিয়েছে। গাছগুলো তার সীমানার মধ্যেই আছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

সুঘাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসান বলেন, এলাকাবাসী রাস্তার গাছ কাটতে দেখে আমাকে খবর দিলে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে গাছগুলো জব্দ করে রেখেছি। আসলে গাছগুলো তার নিজস্ব জমিতে না সরকারি জমিতে তা নির্ধারনের পর ইউএনওর পরামর্শে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুরের পল্লিতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

গাজীপুরে নারী হত্যার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

যে নারীদের সম্মান করে না, সে কোনো দলের প্রধান হতে পারে না: যুবদল নেতা নয়ন

রাজকে নিয়ে পরীমনির খোলামেলা বক্তব্য

যারা আমীরকে প্রধানমন্ত্রী বানাতে চান তাদের মানসিক সমস্যা আছে: ছাত্রদল নেতা আমান

ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে